ডেক্স রিপোর্ট: লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার- উজ-জামান, পিতা আসাদ-উজ-জামান, (জন্ম 16 সেপ্টেম্বর 1966) তাঁর পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন চার তারকা জেনারেল যিনি বর্তমান সেনাবাহিনী প্রধান।
এর আগে, তিনি সেনা সদর দপ্তরে চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ১৫তম প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।
জন্মস্থান: তিনি ১৯৬৬ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁহার পরিবার বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর থেকে এসেছে। তাঁর পিতা আসাদ-উজ-জামান ছিলেন শেরপুর ও গাইবান্ধার একজন উল্লেখযোগ্য জেলা জজ।
শিক্ষা জীবন: শৈশবজীবনে জীবনে ছিলেন অত্যন্ত মেধাবী তিনি মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সামরিক উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অধ্যয়ন শেষে লন্ডনের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন: লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার- উজ- জামানকে ২৩ জুন ২০২৪ সালের বিকাল থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে একই তারিখে দায়িত্ব গ্রহণ করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সশস্ত্র বাহিনী বিভাগের ১৫তম প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং এর আগে সেনা সদর দপ্তরের সামরিক সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন: আন্তর্জাতিক অঙ্গনে তিনি অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। শান্তিরক্ষা কার্যক্রমে তাঁর পেশাদারিত্ব ও দক্ষতা প্রশংসিত হয়েছে।
চাকরিজীবনে অর্জিত সম্মাননা: দীর্ঘ ও সুনামধন্য সামরিক জীবনে তিনি একাধিক রাষ্ট্রীয় ও সামরিক সম্মাননায় ভূষিত হন। এর মধ্যে উল্লেখযোগ্য— সেনাবাহিনী পদক (এসবিপি)
অসামান্য সেবা পদক (ওএসপি),সেনা গৌরব পদক (এসজিপি)।
বৈবাহিক জীবন: লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা। তাঁদের দুই কন্যা— রাইসা জামান ও শায়রা ইবনাত জামান। তিনি প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা।
ব্যক্তিজীবনে তিনি একজন ক্রীড়াপ্রেমী ও প্রাণবন্ত কর্মকর্তা হিসেবে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে সুপরিচিত।