
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
ডেভিল হান্টের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি রাজনৈতিক মামলার তদন্তে রাঙ্গামাটিতে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার ৫ জানুয়ারী ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন ভেদভেদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ওমর ফারুক তালুকদার(৪৪), তিনি পিতা-হাবিব তালুকদার ও মাতা-মৃত হাসিনা তালুকদারের সন্তান। সাং-ভেদভেদী নতুন পাড়া, ০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা। তিনি রাঙ্গামাটি পৌর শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে পরিচিত।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, “সন্ত্রাসবিরোধী এই অভিযানের কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।