
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলার পৌরসভায় সকাল ১০.০০ হইতে বিকাল ৫.৩০ টা পর্যন্ত, নন্দকার্বারী পাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহারের আয়োজনে *১৭তম শুভ দানোৎসব ও কঠিন চীবর দান অনুষ্ঠান* ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের ভিক্ষু সংঘের নেতৃত্বে বুদ্ধ পূজা, ধর্মদেশনা, দান ও চীবর দান কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তবৃন্দ, বিভিন্ন বিহারের ভিক্ষুগণ,সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ৪৫০/৫০০ জন অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বুদ্ধের দান শীল ও করুণার শিক্ষাকে অনুসরণের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সমবেত প্রার্থনা, সংঘদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।