1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৮/০৯/২০২৫ খ্রি. তারিখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা অডিটোরিয়ামে ১১.০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব নার্গিস সুলতানার সভাপতিত্বে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার সকল পূজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিত করা, মাটিরাঙ্গা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা, গুইমারা রামসু বাজারের মত অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সকলকে সতর্ক, ও বর্তমান পরিস্থিতিতে উস্কানীমূলক মন্তব্য নিয়ে দাঙ্গা-হাঙ্গামার মত ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। কেউ অপরাধ করলে আইন নিজের হাতে তুলে নিয়ে ধৈর্য ধরে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করার জন্য পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী। মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক। জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা। পৌরসভা বিএনপি সভাপতি শাহজালাল কাজল। মাটিরাঙ্গা বাজার জামে মসজিদ ইমাম মোঃ হারুন অর রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট