1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়। বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। জি কে গউছের সমর্থনে লাখাইয়ের বুল্লা বাজারে ধানের শীষের বিশাল মিছিল। কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ০১ জন। ঠাকুরগাঁয়ে “তারেক রহমান” শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের। নির্বাচন ও গণভোট উপলক্ষে পাঁচবিবিতে ভোটের গাড়ী। গুইমারা সেক্টর এর পক্ষে যামিনী পাড়া (২৩ বিজিবি) কর্তৃক প্রেস ব্রিফিং সম্পন্ন। গভীর জঙ্গলে সভ্যতা থেকে দূরে থাকা এক আদিবাসী গোষ্ঠী প্রথম দেখল পৃথিবী। রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৪০ বিজিবি) প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা নুরের উপর হামলা: রাঙামাটি বিপ্লবী ছাত্র-জনতার ক্ষোভ ও মশাল মিছিল।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: আজ শনিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি ছাত্র-জনতার উদ্যোগে একটি বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এই মিছিলটি আয়োজন করা হয় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির সাহসী যোদ্ধা নুরুল হক নুরের উপর যৌথবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে। মিছিলটি আলিফ মার্কেট থেকে শুরু হয়ে বনরূপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং হয়ে আবার বনরূপায় এসে সমাপ্ত হয়। ছাত্র, যুবক, শ্রমজীবী ও সাধারণ মানুষ হাতে মশাল নিয়ে স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলে।

মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন: “যৌথবাহিনীর বর্বরোচিত হামলা শুধু নুরুল হক নুরের উপর নয়, বরং এটি গোটা গণতন্ত্রকামী আন্দোলনের উপর নগ্ন আঘাত। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। হামলার দায় রাষ্ট্রকেই নিতে হবে। অন্যথায় সারাদেশে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন “রাঙামাটি সমঅধিকারের আন্দোলন এর জেলা  আহ্বায়ক” কামাল উদ্দিন, বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক জুই চাকমা, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, ইসলামী ছাত্র শিবির রাবিপ্রবির সভাপতি মো: সাউবান, এনপিসির রাঙামাটির প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মো: ইমাম হোসাইন ইমু, রাঙামাটি গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, সমাপনী বক্তব্য রাখেন রাঙামাটি গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম.এ বাসার।

তিনি বলেন, এই হামলা গোটা জনগণের উপর হামলা। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে আন্দোলনে শামিল হতে হবে। জুলাইয়ের পক্ষে সবাইকে এক হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট