1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
“হারানো বিজ্ঞপ্তি” (জরুরি সন্ধান চাই) ​একটি অসহায় পরিবার ও অবুঝ শিশুর জীবন রক্ষায় এগিয়ে আসুন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জামে মসজিদ ভাংচুর। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভায় ফেসবুকে সেই ভাইরাল মারধরের অন্তরালে কি? খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধংসের কবল হইতে রক্ষার আকুতি। শ্রীমঙ্গ লাইয়ারকুল জামে মসজিদে নামাজরত মুসল্লি খুন !!! সন্দেহজনক এক ঘাতক আটক। “গণবিজ্ঞপ্তি” বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব কয়টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ। “স্বাধীনতার ৫৫ বছর পরও মাটিরাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্র ০৮ টি জনবহুল গ্রামে পায়নি উন্নয়নের ছোয়া”। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ঐতিহ্যবাহী বিজু ও বাংলা নববর্ষ -১৪৩৩ বঙ্গাব্দ ২০২৬ খ্রী উদযাপিত।

রাঙ্গামাটি পৌর জামায়াতের উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ অবস্থায় অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বাংলাদেশ জামাতে ইসলামি রাঙ্গামাটি পৌর কমিটি পানিবন্ধী লোকজনের পাশে এগিয়ে আসেন।

শুক্রবার সকাল ১০:০০ টায় জেলা পৌরসভার অফিসে এই কর্মসূচি পালিত হয়।

এান সামগ্রী বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, মানুষের দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এান সামগ্রী পেয়ে পানিবন্দী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে এবং এ ধরনের মানবিক সহযোগিতার জন্য পৌর জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

জামায়াতের পৌর আমীর জনাব, মাইনুদ্দিন এর সভাপতিত্বে এবং পৌর জামাতের সেক্রেটারী হাফেজ আবুল বাসার এর সঞ্চালনায় এান সামগ্রী বিতরণ করা হয়।

এান সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, জেলা জামায়াতের নায়েবে আমীর জাহাঙ্গীর আলম,জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক, পৌরসভার সূরা ও কর্মপরিষদ সদস্য জে. আজম প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, জামায়াত জনগণের দুঃসময়ে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে তারা চরম খাদ্য সংকটে পড়েছিলেন। এমন অবস্থায় এই সহযোগিতা তাদের জন্য বড় সহায় হয়ে এসেছে। মানবিক এই কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট