1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

দিনাজপুরে মেনকেয়ার গ্র্যাজুয়েশন সভা নারীর ক্ষমতায়নে পুরুষের সক্রিয় অংশগ্রহণ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: (২১আগস্ট)২৫ বৃহস্পতিবার মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুর পৌরসভা, আউলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন ও শশরা ইউনিয়নের নির্ধারিত পরিবারে জেন্ডার ন্যায্যতায় মেনকেয়ার নারীর ক্ষমতায়নে পুরুষের অংশগ্রহন শীর্ষক গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর এসিও, সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৫০ জন মেনকেয়ার দম্পত্তি কে ফুল ও উপহার দিয়ে বরণ করেন প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, পালকীয় কেন্দ্রের সি.আই.সি সি: আন্দ্রিনা তির্কী।
স্বাগত বক্তব্য রাখেন জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমি রোজারিও। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র ফেসিলেটর তানজিকুল ইসলাম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, পলাশ ক্রুশ, শিশির রোজারিও ও জুনিয়র প্রোগ্রাম অফিসার সারা মিতা হালদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে সংসার করতে পারলে পরিবারের সদস্যদের ও শিশুর সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বামী-স্ত্রী অন্তরের ভালোবাসা থাকলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।
বক্তারা বলেন, এককজন পুরুষ যেন তার কাজের পাশাপাশি নারীর সমধিকার প্রতিষ্ঠিত করে তাহলে সংসারে কোনো প্রকার দুঃখ-কষ্ট, অভাব-অনটন, রাগারাগি-ঝগড়া থাকবে না। মনে রাখবেন, বাবা মায়ের আন্তরিকতা এবং ভালোবাসায় একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট