1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
“স্বাধীনতার ৫৫ বছর পরও মাটিরাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্র ০৮ টি জনবহুল গ্রামে পায়নি উন্নয়নের ছোয়া”। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ঐতিহ্যবাহী বিজু ও বাংলা নববর্ষ -১৪৩৩ বঙ্গাব্দ ২০২৬ খ্রী উদযাপিত। বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম পরিবেশ, শক্ত অবস্থানে শওকত হোসেন শকু মেম্বার। সংরক্ষিত নারী আসনে আস্থার সেতুবন্ধন খাগড়াছড়ি পাহাড় কণ্যা শাহেনা আক্তার। ফুসফুসে ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সাহার্য্যর আবেদন। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠান সম্পন্ন। সংরক্ষিত নারী আসনে খাগড়াছড়ি জেলা থেকে “বিএনপির” মনোনয়ন ফরম তুললেন শাহেনা আক্তার। বড় ব্যবধানে এমপি হলেন শেরপুর-৩ আসনে বিএনপি’র প্রার্থী রুবেল। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য খাগড়াছড়ির এলাকা থেকে বিএনপির শাহেনা আক্তার আলেচনায়। ২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়।

বান্দরবানের রুমায় নাবালিকা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্র পরিষদ’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
বান্দরবানের রুমার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ৫ যুবকের দলবদ্ধ গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত হেডম্যানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা,মোঃ এরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পৌরসভা,রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক, পিসিসিপি, ঢাকা মহানগর।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সভাপতি আসিফ ইকবাল।
এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।

বক্তারা বলেন, পাহাড়ে অব্যাহতভাবে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অনেক সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসিপি জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন, রেইছা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সুয়ালক ইউনিয়ন সভাপতি মোঃ সুমন, সরকারি কলেজ আহবায়ক মোঃ রফিক, সরকারি মহিলা কলেজ সভানেত্রী রুমী সেনসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট