1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়। বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। জি কে গউছের সমর্থনে লাখাইয়ের বুল্লা বাজারে ধানের শীষের বিশাল মিছিল। কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ০১ জন। ঠাকুরগাঁয়ে “তারেক রহমান” শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের। নির্বাচন ও গণভোট উপলক্ষে পাঁচবিবিতে ভোটের গাড়ী। গুইমারা সেক্টর এর পক্ষে যামিনী পাড়া (২৩ বিজিবি) কর্তৃক প্রেস ব্রিফিং সম্পন্ন। গভীর জঙ্গলে সভ্যতা থেকে দূরে থাকা এক আদিবাসী গোষ্ঠী প্রথম দেখল পৃথিবী। রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৪০ বিজিবি) প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

‎রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধ মা ও মেয়ের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার(২১ আগস্ট)২৫ সকাল ১১টার দিকে  পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব বাগান টিলা এলাকায় মৃত পাতিল বেপারির বাড়ি থেকে মা আমেনা খাতুন (৯০) ও মেয়ে রাহেনা আক্তার(৩৫) এর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।

‎ঘটনার খবর চারদিকে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়,  চারদিকের মানুষ বাড়িতে একনজরে দেখার জন্য সেখানে ভীড় জমান। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত দুইজনের বাড়িতে তারা একা থাকতো পরিবারে কোন পুরুষ থাকতো না, পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ, গবাদি পশু হাসমুরগী লালন পালন করে, মানুষের সহযোগীতায় সংসার চলাতেন নিহত মা- মেয়ের।

‎এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সকল প্রশাসনের উপস্থিতি দেখা গেছে, রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, আমরা ঘরে জবাই করা মৃতদেহ দুটির সুরতহাল তৈরি ও জেলা ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত অপেক্ষায় আছি তারপর  ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হবে।

‎ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, পরবর্তীতে মামলার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। দোষী যেই হোক আইনের আওতায় নিয়ে আশা হবে। এদিকে গরীব অসহায় পরিবারের দুইজনকে  জোড়া খুনের ঘটনায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী। নিহত আমেনা খাতুনের ৫ ছেলে ও ২ মেয়ে তার মধ্যে ছোট মেয়ে রেহানা আক্তার নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট