1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা আযম। বিচারিক আদালতে মামলা চলমান, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীর জায়গা থেকে গাছ কেটে সাবার। মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় ছয়জনের ডাকাত দল, গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ। মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান, সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত। গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে প্রাণে রক্ষা। চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ। মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো; হেলাল উদ্দিন। এসপি কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য।

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: গত ২০ আগষ্ট ২৫, বুধবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের কাশেম তালুকদারের বাড়িতে ফিলিম ষ্টালে একাধারে ১০/১২ রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে বাড়িতে থাকা লোকজন অক্ষত রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আতঙ্কে রয়েছে হামলার শিকার ওই বাড়ির পরিবারের লোকজন।
সরেজমিনে জানা গেছে,ঘটনার সময় দুটি মোটরসাইকেল যোগে মাক্স পরিহিত ছয় যুবক বাড়ির প্রধান ফটকের সামনে দাড়ায়।
এর মধ্যে পিস্তল হাতে তিনজনসহ চারজন প্রধান ফটক দিয়ে বাড়িতে প্রবেশ করেই বাড়ির দোতলার বারান্দা ও নিচ তলার জানালা লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় বারান্দা ও জানালার গ্লাস ভেদ করে গুলি ঘরের ভেতরে প্রবেশ করে।
তবে পরিবারের সদস্যরা বাড়ির অপর প্রান্তে থাকায় অক্ষত থাকে। দুর্বৃত্তরা গুলি ছোঁড়ার পর পর দ্রুত পালিয়ে যায়।
বাড়ির কেয়ারটেকার অটো চালক মোঃ নুর নবী বলেন, ঘটনার দশ মিনিট আগে অটো নিয়ে ইছাপুর বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন।
ঘটনাস্থলের একটু অদূরে স্লইস গেট মোড়ে লাল ও নীল দুটি মোটরসাইকেলযোগে মাক্স পরিহিত ছয়জনকে দেখেছিলেন ওই এলাকার দিকে যেতে। তারা যে এ ঘটনা ঘটাবেন তা জানতেন না। পরে ফোন পেয়েই ঘটনার সত্যতা দেখতে পান।
এদিকে ঘটনার সময় কাশেম তালুকদারের মেঝো ছেলে সদ্য দুবাই ফেরত মাহবুল আলম বাড়িতেই পরিবার নিয়ে ছিলেন।

তিনি ঘুম ছিলেন জানিয়ে বলেন, ঘটনার আধা ঘন্টা পর এলাকার একজনের ফোন পেয়ে অবগত হন গুলি ছোঁড়ার ঘটনা।

পরিবারের অন্য সদস্যরা যার যার কাজে ব্যস্ত ছিলেন বলে জানান তিনি। তার আগেরদিন বাড়ির প্রধান ফটকের কাজ চলছিল পরিবারের সদস্যরা শব্দ শুনলেও গুলির শব্দ বুঝতে পারেন নি জানিয়ে তিনি বলেন, ভেবেছিলেন ফটকের কাজ চলছে।

বাড়ির কেয়ারটেকার নুর নবী আরো জানান, বাড়ির বড় ছেলে আবুল কালাম সকালে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। তার পরিবার উমরা করতে সৌদিতে অবস্থান করছেন।

অপরদিকে ছোট ছেলে ব্যবসায়ী ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছেন।

তবে গুলি ছোঁড়ার লক্ষ্য জাহাঙ্গীর আলমের দোতলার ঘর ও আবুল কালামের নিচতলার রুমের জানালা। কি কারণে এ ঘটনা তা জানেন না পরিবারের কেউ।

এদিকে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

জানতে চাইলে গুলি ছোঁড়ার ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, দুই মোটরসাইকেল যোগে ছয় যুবক ঘটনাস্থলে আসলেও দুইজন বাড়ির বাইরে মোটরসাইকেলে অবস্থান করছিল।

ভেতরে চারজনের মধ্যে তিনজন গুলি ছুঁড়েছে। তাদের পরিচয় শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত মামলা হয়নি জানিয়ে তিনি আরো বলেন পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। দৈনিক পার্বত্য বাংলা।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট