1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাবেক হেডম্যান যুহন ত্রিপুরাকে পুনর্বহালের দাবি। দুর্গাপুরে আইন-শৃ*ঙ্খ*লা কমিটির সভা অনুষ্ঠি*ত, “মাদকের বিরুদ্ধে জিরো টলারে*ন্স ঘোষনা”। মহেশখালীতে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক (২)। চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—রহস্য ঘনীভূত খাগড়াছড়ির মহালছড়ি। বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি। কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী। খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা। ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন। আগুনে পুড়ল ঘর-সংসার, সহায়তার হাত বাড়াল সিংড়া প্রশাসন।

দীঘিনালায় ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে মারধর পুলিশ কর্মকর্তা

এ এম ফাহাদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। ১৯ আগস্ট (মঙ্গলবার) বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট প্রতিষ্ঠানের কর্মচারী। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইসমাইল হোসেন বলেন, তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান তাকে ফ্রি ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য বলেন। সে রাজি না হওয়ায় মঙ্গলবার বিকেলে ফাঁড়ির ভেতরে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়।

অভিযোগ অস্বীকার করেছেন এসআই নাজমুল হাসান। তবে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, “অভিযুক্ত এসআই নাজমুল হাসান আমার কাছে দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহত ইসমাইলের চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি এবং বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট