1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়। বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। জি কে গউছের সমর্থনে লাখাইয়ের বুল্লা বাজারে ধানের শীষের বিশাল মিছিল। কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ০১ জন। ঠাকুরগাঁয়ে “তারেক রহমান” শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের। নির্বাচন ও গণভোট উপলক্ষে পাঁচবিবিতে ভোটের গাড়ী। গুইমারা সেক্টর এর পক্ষে যামিনী পাড়া (২৩ বিজিবি) কর্তৃক প্রেস ব্রিফিং সম্পন্ন। গভীর জঙ্গলে সভ্যতা থেকে দূরে থাকা এক আদিবাসী গোষ্ঠী প্রথম দেখল পৃথিবী। রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৪০ বিজিবি) প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: (১৭ আগস্ট)২৫, শনিবার বিকাল ৪ টার সময় কালীগঞ্জ সাংবাদিক ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হলো জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিচিতি সভা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচিতি করিয়ে দেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন— সাংবাদিকদের ঐক্য ও সমন্বিত প্রচেষ্টা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। এজন্য সাংবাদিকদের সবসময় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের কল্যাণে কাজ করতে হবে।

তারা আরও বলেন, এই কমিটির মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিংসহ সমাজের যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আল আমিন। গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ গাজীপুর, সিনিয়র রিপোর্টার জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা
জনাব, মোঃ শামীম শাহরিয়ার,সাধারণ সম্পাদক কালীগঞ্জ সাংবাদিক ক্লাব মোঃ বিল্লাল হোসেন।
নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি হযরত আলী আকন্দ। সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিক মোহাম্মদ আদিল, সিনিয়র সাংবাদিক মোঃ বিলাল হোসেন প্রবীণ সাংবাদিক জনাব,আজগর হোসেন এছাড়াও এলাকার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট