1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
“স্বাধীনতার ৫৫ বছর পরও মাটিরাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্র ০৮ টি জনবহুল গ্রামে পায়নি উন্নয়নের ছোয়া”। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ঐতিহ্যবাহী বিজু ও বাংলা নববর্ষ -১৪৩৩ বঙ্গাব্দ ২০২৬ খ্রী উদযাপিত। বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম পরিবেশ, শক্ত অবস্থানে শওকত হোসেন শকু মেম্বার। সংরক্ষিত নারী আসনে আস্থার সেতুবন্ধন খাগড়াছড়ি পাহাড় কণ্যা শাহেনা আক্তার। ফুসফুসে ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সাহার্য্যর আবেদন। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠান সম্পন্ন। সংরক্ষিত নারী আসনে খাগড়াছড়ি জেলা থেকে “বিএনপির” মনোনয়ন ফরম তুললেন শাহেনা আক্তার। বড় ব্যবধানে এমপি হলেন শেরপুর-৩ আসনে বিএনপি’র প্রার্থী রুবেল। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য খাগড়াছড়ির এলাকা থেকে বিএনপির শাহেনা আক্তার আলেচনায়। ২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষের নি:কুশ বিজয়।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: নুর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

নুর বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে। দলবাজদের চাকরিচ্যুত করতে হবে। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনওসহ বিভিন্ন পদে রদবদল করতে হবে।

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার প্রসঙ্গে নুর বলেন, সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে তার অপকর্মের জন্য। ব্যবসায়ীদের মধ্যে যেন এতে কোনো ভুল বার্তা না যায়।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন– যারা ব্যাংক, টেলিভিশন, প্রতিষ্ঠান দখল করছে; তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনোরকম সহিংসতা না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট